জাতীয়

রিজার্ভ থেকে দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল

ঢাকা, ১৩ এপিল – বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘এটা করতে পারলে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা ছিল।’

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘দুই বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হলেও হ্যাকাররা শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়েছিল। ওই সময় বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পরিকল্পনা করা হয়।’

তিনি বলেন, ‘ওই ঘটনার সঙ্গে বাংলাদেশের যারা জড়িত তাদের বাঁচানোর নির্দেশনা দিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। সে সময় প্রাথমিক রিপোর্টে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হবে। যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৩ এপিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language