জাতীয়

ভিয়েতনাম থেকে এল আরও ২৯ হাজার টন আতপ চাল

ঢাকা, ২২ মার্চ – ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল নিয়ে এভি ওবিই ডিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থাকে তৃতীয় চালানের আতপ চাল নিয়ে জাহাজটি বন্দরে নোঙরে করে।

শনিবার (২২ মার্চ) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুটি চালানে মোট ৩০ হাজার ৩০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ২২ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language