পরিবেশ

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার বায়ুদূষণ আবারও বাড়তে শুরু করেছে। আজ বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে বিশ্বের ১২০টি শহরের মধ্যে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৩৪ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী বিশ্বে আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। যার স্কোর হচ্ছে ৫৮৫ । অর্থাৎ সেখানকার বায়ু ‘ দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ৫৩২। অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘ দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, শহরটির স্কোর হচ্ছে ১৬২। অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। দূষণের তালিকায় ঢাকার অবস্থান নবম। ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৩৪ অর্থাৎ এখানকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আইএ/ ২৩ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language