টলিউড

বান্ধবীকে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী!

কলকাতা, ১৬ জানুয়ারি- অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আর তার তৃতীয় স্বামী রোশান সিংকে নিয়ে আলোচনা থামছেই না। কিছুদিন পরপর গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন তারা। স্বামী রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর বিচ্ছেদের গুঞ্জনে বেশ আলোচিত তারা। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি নুসরাত। তবে, আলাদা থাকার বিষয়টি ভারতীয় গণমাধ্যমে স্বীকার করেছেন রোশান।

এদিকে, নতুন বান্ধবীর ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান সিং। শুক্রবার (১৫ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ছবিতে এক মেয়ের সঙ্গে দেখা গেছে শ্রাবন্তীর তৃতীয় স্বামীকে। ক্যাপশনে লেখা, সে আমার মনের বন্ধু।

আরও পড়ুন :  হট পোশাকে ঝড় তুললেন শ্রাবন্তী

নেটিজেনদের আক্রমণ থেকে রক্ষা পেতে পোস্টের কমেন্টস অপশন বন্ধ রেখেছেন রোশান। খোঁজ নিয়ে জানা গেছে, রোশানের মনের বন্ধুর নাম আনাম খান।

সম্প্রতি ভুয়া আইডি ইস্যুতে খবরের শিরোনাম হয়েছিলেন রোশান। ইনস্টাগ্রামে ভুয়া আইডি খোলা হয়েছে তার নামে। যার বিষয়ে তিনি কিছুই জানেন না। নিজের আসল ইনস্টাগ্রামে ১৩ জানুয়ারি (বুধবার) একটি স্ক্রিনশট প্রকাশ করে এমনটাই জানিয়েছেন রোশান।

তিনি জানান, তার হাসি মুখের ছবি দিয়ে যে আইডি খোলা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। ওই অ্যাকাউন্ট পুরোপুরি ভুয়া। এই অ্যাকাউন্টকে ব্লক এবং রিপোর্ট করার অনুরোধও করেছেন তিনি।

সূত্র: সময় নিউজ

আর/০৮:১৪/১৬ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language