জাতীয়

দুইমাস আগে থেকে আনুশকা-দিহানের সম্পর্ক

ঢাকা, ১০ জানুয়ারি- মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের সঙ্গে ফারদিন ইফতেখার দিহানের দুইমাস আগে থেকে সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১০ জানুয়ারি) ধর্ষণ-হত্যার তদন্তের অগ্রগতি জানাতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের আরও দুইমাস আগে থেকে সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনো তদন্ত চলছে।

আরও পড়ুন :  গাড়িতেই মারা যায় আনুশকা, পালাতে চেয়েছিল ফারদিন

উপকমিশনার আরও বলেন, হাসপাতালের দেওয়া বয়সের উপর ভিত্তি করেই পুলিশ নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করা হয়েছে।

এদিকে গত শনিবার (৯ জানুয়ারি) সকালে গোপালপুর কেন্দ্রীয় গোরস্থানে আনুশকার দাফন সম্পন্ন হয়। আনুশকা হত্যার বিচারের দাবিতে গ্রামবাসী প্রতিবাদ ও মানববন্ধন করেছে, হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের ফাঁসির দাবি জানান গ্রামবাসী।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language