জাতীয়

পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি

ঢাকা, ২১ এপ্রিল – বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনার পুলিশ সুপার এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language