বিচিত্রতা

যে কারণে বাস কন্ডাক্টরকে বিয়ে করলেন চিকিৎসক কনে

বহুজাতিক সংস্থায় কর্মরত যুবক বিয়ে করতে গিয়েছিলেন চিকিৎসক কনেকে। তবে সে বিয়ে না করে তিনি তার প্রেমিকাকে নিয়ে পালালেন। আর ওই কনে বিয়ে করলেন নিমন্ত্রণ খেতে আসা বাস কন্ডাক্টরকে! শুনতে অবাক লাগলেও ভারতের কর্ণাটক রাজ্যে ঘটেছে এমন ঘটনা।

ইন্ডিয়া টাইমস’র খবরে বলা হয়, কর্ণাটকের চিকমাগালুরু জেলার তারিকেরে তালুক এলাকায় সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে। একই মণ্ডপে বিয়ে হওয়ার কথা ছিল দুই ভাই নবীন এবং অশোকের। নবীনের বিয়ে করার কথা ছিল সিন্ধু নামের তরুণীকে। কিন্তু বিয়ের কিছুক্ষণ আগে বাধা হয়ে দাঁড়ান তার দীর্ঘদিনের প্রেমিকা। তাকে বিয়ে না করে নবীন যদি অন্য কাউকে বিয়ে করেন, তবে আমন্ত্রিতদের সামনে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন তিনি। প্রেমিকার দেওয়া আত্মহত্যার হুমকির পরই বিয়ের আসর থেকে পালান নবীন।

আরো পড়ুন: উটপাখির সঙ্গে সাইকেল রেসে দুবাইয়ের যুবরাজ (ভিডিও সংযুক্ত)

প্রেমিকাকে নিয়ে নবীন পালালে বিয়েতে উপস্থিত সকলে অবাক হয়ে যান। আর নবীনের ভাই অশোক বিয়ে করে নিলেও বসেই থাকেন সিন্ধু। লগ্নভ্রষ্টা হবেন ভেবে কেঁদে ফেলেন তিনি। শেষপর্যন্ত বিয়ের আসরেই তার জন্য বর খোঁজা হয়। সেখানে উপস্থিত চন্দ্রাপ্পা নামে বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের এক কন্ডাক্টরকে দেওয়া হয় বিয়ের প্রস্তাব। আর তাতে রাজিও হয়ে যান চন্দ্রাপ্পা। এরপরই লগ্ন থাকতেই বিয়ে হয় সিন্ধু-চন্দ্রাপ্পার।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language