জাতীয়

ব্যারিস্টার মওদুদ আহমদের অবস্থার উন্নতি

ঢাকা, ৩ জানুয়ারি- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাকে রবিবার সিসিইউ থেকে কেবিনে দেয়া হতে পারে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মওদুদ আহমদের দুই বার করোনা টেস্ট করা হয়েছে। এতে করোনাভাইরাস ধরা পড়েনি। তার রক্তে হিমোগ্লোবিন কমে গিয়েছে। তবে শনিবারের চেয়ে রবিবার তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদার তার চিকিৎসা দিচ্ছেন।

আরও পড়ুন:  আগামী বছরের জুনে পদ্মা সেতুসহ চার মেগা প্রকল্পের উদ্বোধ

সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ-খবর রাখছেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সূত্র: ইত্তেফাক

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language