হলিউড

কুরআন পড়ে মুগ্ধ হয়ে যা বললেন হলিউড তারকা

রমজানে পবিত্র আল কোরআন পড়েছেন হলিউড সুপারস্টার ও মার্কিন তারকা অভিনেতা উইল স্মিথ। গত বছরের রমজানে তিনি কোরআন পড়ে মুগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিসরীয় সাংবাদিক আমর আদিবকে বিগ টাইম পডকাস্টে তিনি জানান, আমি সরলতা ভালোবাসি ; আল কোরআন স্পষ্ট; এটি পুরো স্বচ্ছ। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।

তিনি বলেন, এটির সারমর্ম স্পষ্ট এবং খুবই সুন্দর।

তিনি জানান, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ পড়েছেন। এরপর তিনি কুরআন তাওরাত ও বাইবেলের মধ্যকার মিল দেখে বেশ অবাক হয়েছেন।

স্মিথ বলেন, আমি খুব অবাক হলাম যখন দেখলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

হলিউডের এ তারকা বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশুগুলোর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন। তিনি রসিকতার ছলে বলেন, আমার মনে হয় আমি পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতে রয়েছি। বিষয়টি আমি পছন্দ করছি।

স্মিথ দুই বছর আগে অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় মারার জন্য আলোচনায় এসেছিলেন। বিখ্যাত আলাদিন ছবিতে অভিনয় করেছিলেন এ মার্কিন তারকা।

আইএ/ ২০ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language