জাতীয়

ফায়ার সার্ভিসের টিএন্ডটি নম্বর বন্ধ, যোগাযোগ মুঠোফোনে

ঢাকা, ৩ জানুয়ারি- যান্ত্রিক ত্রুটির কারণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বর বন্ধ রয়েছে। দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে মুঠোফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) দিনগত রাত ১টা ৫০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে হটলাইন নম্বরটি বিকল হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মুহাম্মদ ফরহাদুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:  চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে রেল

তিনি জানান, রোববার রাত ১টা ৫০ মিনিট থেকে আমাদের কন্ট্রোল রুমের হটলাইন টিএন্ডটি নম্বরে কোনো ফোন আসছেও না, যাচ্ছেও না। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আশা করছি সকালের মধ্যেই ঠিক হয়ে যাবে।

তিনি আরও জানান, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের মত ঘটনায় যোগাযোগ করতে হবে এই নাম্বারে: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language