বলিউড

আম্বানির ছেলের বিয়েতে কত টাকা পেলেন শাহরুখ

মুম্বাই, ০৫ মার্চ – অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠান, বলি পাড়ায় এখন চর্চা হচ্ছে কেবল এ বিষয়েই। নানা জল্পনা-কল্পনা চলছে আম্বানী পরিবারের অনুষ্ঠানে নেচে শাহরুখ খান কত পারিশ্রমিক নিয়েছেন। জানা গেল, প্রায় ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।

শাহরুখ ছাড়াও আম্বানীদের অনুষ্ঠান মঞ্চে বলিউডের সালমন ও আমিরকে নাচতে দেখা গিয়েছে। এই তিন খানের নাচের ভিডিয়ো ভাইরালও হয়েছে সমাজমাধ্যমে। তবে এরা কেউই কিন্তু আম্বানীদের মুখের কথায় নেচেছেন এমন নয়। প্রত্যেকেই পেয়েছেন পারিশ্রমিক।

এমনিতে অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারকারা পারফরম্যান্স করেই থাকেন। এর আগে শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪-২০১২ পর্যন্ত প্রায় ২৫০টি এমন নামী ব্যক্তিত্বদের বিয়ের অনুষ্ঠানে নাচ করে শাহরুখ নাকি ২০০ কোটি রোজগার করেছিলেন। কিন্তু অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্যাপনে নাচের তালে শাহরুখ প্রায় ২-৩ কোটি টাকা নিয়েছেন আম্বানীদের থেকে। আর আলিয়া ভাট পেয়েছেন প্রায় ১.৫ কোটি টাকা।

আইএ/ ০৫ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language