রাজশাহী

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

রাজশাহী, ১২ ফেব্রুয়ারি – রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠের লাকড়িবাহী নছিমনের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মোহনপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়ার ধাধাস এলাকার হানিফের ছেলে হাববি (২৩) ও কামার ধাধাসে এলাকার মো. মোফা (৩৭)। বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার।

তিনি বলেন, বিকেল চারটার দিকে রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পদ্মা এক্সপ্রেস ট্রেন। পথে মোহনপুর রেল ক্রসিংয়ে আসলে একটি ইঞ্জিনচালিত কাঠের খড়িভর্তি নসিমনের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নসিমনচালক ও তার হেলপারের মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button