জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট জানালেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

ঢাকা, ৩০ জানুয়ারি – কক্সবাজার-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এবার দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনেই তিনি আলোচনায় এসেছেন।

মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন সংসদ সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে ‘স্যালুট’ করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এদিন নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে এমপি নির্বাচিত হওয়া শাহজাহান ওমরকেও কুশল বিনিময় করতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীকে সরকার দলীয় এমপি ছাড়াও স্বতন্ত্র এমপিরা পায়ে হাত দিয়ে সালাম করেন। ভিড়ের কারণে যারা কাছে এসে সালাম করতে পারেননি, তারাও দূরে দাঁড়িয়ে সালাম দেন সংসদ নেতাকে। সরকারপ্রধানের নজরে আসার চেষ্টা ছিল অনেকের মধ্যে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language