জাতীয়

সিঙ্গাপুর থেকে ফিরেছেন ওবায়দুল কাদের

ঢাকা, ২৫ জানুয়ারি – স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ দেশে ফিরে আসলেন তিনি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language