বিজ্ঞান ও প্রযুক্তি

তথ্য খুঁজতে নতুন ফিচার আনছে গুগল

তথ্য খুঁজে পেতে নতুন ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে পাওয়া যাবে এই সুবিধা। ‘সার্কেল টু সার্চ’ নামে ফিচারটিতে ফোনের যে কোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।

সার্কেল টু সার্চ ফিচার কী?

গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের ওপর একটি বৃত্ত তৈরি করতে হবে। এরপর গুগল সেই বিষয় সম্পর্কিত ফলগুলো দেখাবে।

এই পুরো সার্চ কোনো অ্যাপ সুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার।

সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন: পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করা যাবে। সব ভাষা ও দেশেই এ সুবিধা ব্যবহার করা যাবে।

চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে সুবিধাটি চালু হতে পারে।

একই সঙ্গে মাল্টিসার্চ এক্সপেরিয়েন্স নামে আরেকটি ফিচার আনছে গুগল। ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টিসার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ছবি এবং স্ক্রিনশট সাপোর্ট করবে। এর সাহায্যে এআই জেনারেটেড ফল পাওয়া যাবে। আগামী সপ্তাহেই এই ফিচার রিলিজ করা হবে।

আইএ/ ২০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language