উত্তর আমেরিকা

আইওয়াতে বিপর্যয়, মার্কিন রাষ্ট্রপতি হওয়ার দৌড় থেকে বিদায় নিলেন বিবেক রামাস্বামী, সমর্থন জানালেন ট্রাম্পকে

ওয়াশিংটন, ১৬ জানুয়ারি – ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। দেশটির আইওয়া ককাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর মঙ্গলবার (১৬ জানুয়ারি) এই ঘোষণা দেন তিনি।

সোমবার (১৫ জানুয়ারি) রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোয়ন লাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন।

ট্রাম্পের এই জয়ের পরই ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা এখন থেকেই নির্বাচনী প্রচারণা বন্ধ করতে যাচ্ছি। কারণ পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আমার কোনো উপায় নেই।

এই বায়োটেক উদ্যোক্তা আরও বলেন, প্রচারণার শুরু থেকেই আমি হোয়াইট হাউসের প্রথম আমেরিকান প্রার্থীকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ জন্য বিভিন্ন সময়ে বিতর্কিতও হয়েছি। এ কারণেই রাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে, তাকে অভিনন্দন জানিয়েছি এবং তাকে সমর্থন করার কথা জানিয়েছি।

রামাস্বামী এ সময় সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এই নির্বাচনী মঞ্চ থেকে হারিয়ে যাবেন না এবং শিগগিরই ট্রাম্পের পক্ষে নিউ হ্যাম্পশায়ারে প্রচারাভিযানে ফিরে আসবেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language