খুলনা

খুলনায় বাসে দুর্বৃত্তদের আগুন

খুলনা, ২৮ নভেম্বর – খুলনায় দাঁড়িয়ে থাকা মোংলা ইপিজেডের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৭ নভেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা এমএ বারী সড়কে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

পরে খুলনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের বেশকিছু আসন পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে সোনাডাঙ্গা এমএ বারী সড়কে দাঁড়িয়ে থাকা কাতার এ্যায়ারওয়েস নামক মোংলা ইপিজেডের একটি বাসে (ঢাকা মেট্রো- ঝ ১১-০৫২০) আগুন জ্বলতে দেখা যায়। হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে সবাই এগিয়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান জানান, আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language