জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা আর নেই

ঢাকা, ২৯ অক্টোবর – সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ অক্টোবর) ভোর ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি একই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জিনাতুন নেসা তালুকদারের বড় ছেলে মাহমুদ হাসান ফয়সল সাংবাদিকদের জানান, মা দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভুগছিলেন। দীর্ঘদিন থেকে মায়ের চিকিৎসাও চলছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ ভোরে মারা যান তিনি।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার রাজশাহী জেলার তৎকালীন বাগমারা-মোহনপুর সংসদীয় আসনের সংসদ সদস্য থেকে ১৯৯৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অতঃপর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি নওহাটা ডিগ্রি কলেজে অধ্যাপনা এবং বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখায় নেতৃত্ব দেওয়াসহ বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language