জাতীয়
হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

ঢাকা, ১ জুলাই – বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন নজরুল ইসলাম খান। এরপর শারীরিক অসুস্থতার কারণে গতকাল মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার সকালে তাকে দেখতে হাসপাতালে যান দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থতার স্বার্থে আপাতত তার সঙ্গে হাসপাতালে গিয়ে সাক্ষাৎ না করার জন্য দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এনএন/ ১ জুলাই ২০২৬









