বলিউড

প্রেমিককেই বিয়ে করলেন গওহর

মুম্বাই, ২৭ ডিসেম্বর- এবার বিয়ে সেরে ফেললেন বলিউডের আলোচিত তারকা গওহর খান। প্রেমিক জায়েদ দরবারই তার বর, কথিত আছে তিনি গওহরের থেকে ১২ বছরের ছোট। বিয়ের আসরে ঐতিহ্যবাহী বেশে সবার নজর কেড়েছেন তারা। করোনা কাঁটা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে বরং, দু’জনের লাভস্টোরিতে সবচেয়ে বড় অনুঘটক করোনা লকডাউন। হ্যাঁ, মহামারীর আবহে মুদির দোকানে ঘরের জিনিসপত্র কিনতে গিয়ে শুরু গওহর-জায়েদের প্রেম। আর বছর শেষের আগেই পূর্ণতা পেল সেই প্রেম।

সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবার। বিয়ের দিন আইভরি সাদা পোশাকে পাওয়া গেল গওহর ও জায়েদকে। এদিন সারারা স্যুটে সাজেন গওহর, সঙ্গে ভারি গয়না।

পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ওয়ে লাকি লাকি ওয়ে ছবি’-তে প্রথম অভিনয় করেন তিনি। খুব বড় চরিত্র না হলেও নজর কেড়েছিলেন তিনি। কিন্তু পর্দায় তার অভিনয় দেখার পরেও তার শরীর নিয়ে মন্তব্য করতে থাকে অনেকেই। কিন্তু দু-একজন সমালোচক তার অভিনয় ক্ষমতার প্রশংসা না করে পারেননি।

আরও পড়ুন : মিষ্টি ইমেজ ভাঙতেই খোলামেলা ছবি পোস্ট করি: মধুমিতা

গত সোমবার গায়ে হলুদের সঙ্গে শুরু হয় বিয়ের অনুষ্ঠানিকতা। এরপর জমকালো মেহেন্দি, সংগীতের পর বিয়ের পর্ব সেরে নিলেন দু’জনে। করোনা আবহে সবরকম সতর্কতা বিধি মেনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তারা কবুল বলেন একে-অন্যকে।

আডি/ ২৭ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language