বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের মানের উন্নতি

ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট তিনদিনের ছুটিতে রাজধানীতে যান চলাচল কম থাকায় বাতাসের মানে উন্নতি হয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার ঢাকার অবস্থান ১৫তম। সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ১১২। বাতাসের এ মান বিশেষ ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’।
একিউআই স্কোরে শীর্ষে আছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৭৩। ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৫৫। চতুর্থ স্থানে তাকা ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের স্কোর ১৫২। পঞ্চমে কুয়েতের কুয়েত সিটির স্কোর ১সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান একিউআই এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
আইএ/ ২৯ সেপ্টেম্বর ২০২৩









