ইসলাম

ঘুষ নিয়ে অন্যায় রায় দেওয়া

ইমাম শামসুদ্দিন জাহাবি (রহ.)

বিচারকের দায়িত্ব ন্যায়-ইনসাফের সঙ্গে বিচার করা। কোনো স্বার্থ হাসিলের জন্য সত্য গোপন করে ভিন্ন রায় প্রদান করা অন্যায় ও পাপ। আল্লাহ বলেন, ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ কোরো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনেশুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ কোরো না।’ (সুরা : বাকারা, আয়াত : ১৮৮)

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের ওপর অভিশাপ করেছেন।’ (মুসনাদে আহমাদ)

অন্য হাদিসে এসেছে, ‘যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কোনো বিষয় সুপারিশ করে, পরে তার জন্য হাদিয়া বা উপঢৌকন প্রেরণ করা হয় এবং সে তা গ্রহণ করে, তাহলে উক্ত ব্যক্তি এক মারাত্মক ধরনের সুদের দ্বারে প্রবেশ করল।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৬৬৮৯)

আডি/ ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language