খুলনা

খুলনায় চুনের গোডাউনে আগুন

খুলনা, ২৭ জুন – খুলনায় চুনের গোডাউনের আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর বড়বাজার কালীবাড়ি রোডের সিটি ব্যাংক গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি।

এর আগে খুলনায় বিকাল ৬টার দিকে নগরীর বড়বাজার কালীবাড়ি রোডের সিটি ব্যাংক গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৭ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language