লক্ষীপুর

ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুর, ১৪ মে – অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

রোববার (১৪ মে) সকাল থেকেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে।

নদীতে এখনও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করলেও কোনো জেলে মাছ শিকারে নামেননি।

উপকূলীয় এলাকায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে।

উপকূলের মানুষদের সতর্ক করতে প্রশাসন এবং রেডক্রিসেন্টের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে।

দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও, কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি।

বাসিন্দারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে দেখলেই তারা আশ্রয়কেন্দ্র অবস্থান নেবেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৪ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language