নাটক

‘অপরিচিত নম্বর থেকে আমাকে ডিস্টার্ব করে’

ঢাকা, ০৩ এপ্রিল – দীর্ঘ সাড়ে চার দশকের অভিনয় ক্যারিয়ারে সবার মন জয় করে নিয়েছেন গুণী অভিনেত্রী ডলি জহুর। এখনও এই অভিনেত্রীকে দেখলে ভক্ত-দর্শকরা ছুটে আসে। কখনো ক্যামেরাবন্দী আবার কখনো প্রিয় তারকার অটোগ্রাফের জন্য মরিয়া হয়ে ওঠেন তারা। কিন্তু মাঝে মধ্যে এগুলোই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তারকা শিল্পীদের জীবনে। আর এমন কিছু অভিজ্ঞতার কথা শোনালেন ডলি জহুর নিজেই।

সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুণী এই অভিনেত্রী তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরেন। কথার এক পর্যায়ে তিনি বলেন, ‘মাঝে মধ্যে শুটিং সেটে কিংবা অনুষ্ঠানে অনেক ভক্তরাই আমাদের সঙ্গে ছবি তুলে চান। কখনো খুব পাশে দাঁড়িয়ে আবার কখনো কাঁধে হাত দিয়ে ছবি তোলে। কিন্তু এসব ছবি যদি কেউ অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে তখন…।’

এসময় ডলি জহুর শুটিংয়ে ভক্তদের ছবি তোলার বেশ কিছু ঘটনা তুলে ধরেন। সঙ্গে এও যোগ করেন, গেল ১৫-২০ দিনের বেশি সময় ধরে তাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে বিরক্ত করা হচ্ছে।

এম ইউ/০৩ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language