আফ্রিকা

প্রেসিডেন্টের ‘মূত্রত্যাগের’ ভিডিও ফাঁস, দক্ষিণ সুদানে ৬ সাংবাদিক গ্রেপ্তার

খার্তুম, ০৮ জানুয়ারি – দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময় ট্রাউজারে প্রস্রাব করে দেন দ. সুদানের প্রেসিডেন্ট। আর এ ঘটনার দৃশ্য ভিডিও করায় ছয় সাংবাদিককে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। খবর দ্য গার্ডিয়ানের।

সাংবাদিকদের নিরাপত্তা কমিটি (সিপিজে) শুক্রবার জানিয়েছে, দক্ষিণ সুদানের ব্রডকাস্ট করপোরশন (এসএসবিসি) যখনই নিশ্চিত হয়েছে- প্রেসিডেন্টের ওই ঘটনা সাংবাদিকরা ভিডিও করে ছেড়ে দিয়েছেন তখনই দেশটির নিরাপত্তা পরিষদ তাদের গ্রেপ্তার করে।

ডিসেম্বরের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সালভা কির একটি সড়ক উদ্বোধনের আগে অতিথিদের সাথে নিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছেন। এ সময় হঠাৎ তার পরনের ধূসর ট্রাউজার ভিজে যায় এবং পানি গড়িয়ে নিচে পড়তে দেখা যায়।

এই দৃশ্য সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওটি কোনো টেলিভিশনে প্রচারিত না হলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language