জাতীয়

করোনা শনাক্ত শ্যালকের, আইসোলেশনে ফখরুল

ঢাকা, ১৯ নভেম্বর- শ্যালকের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মির্জা ফখরুলের শ্যালক কাজী একরামুল রশীদের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি মির্জা ফখরুলের উত্তরার বাসাতেই ছিলেন। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল আরও জানান, কাজী একরামুল করোনায় আক্রান্ত হওয়ায় মির্জা ফখরুল নিজ বাড়িতেই ১৪ দিনের আইসোলেশনে আছেন।

সূত্র: সমকাল

আর/০৮:১৪/১৯ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language