বিচিত্রতা

সারা দিন ডেকে ডেকে কান ঝালাপালা, মোরগের বিরুদ্ধে মামলা

সারা দিন ডেকে ডেকে কান ঝালপালা করায় প্রতিবেশীর মোরগের বিরুদ্ধে মামলা করেছেন এক জার্মান দম্পতি। সত্তরোর্ধ্ব ফ্রেডরিক ও জুটটা উইলহেম দম্পতির আবেদন, যেন অবিলম্বে মোরগটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, ওই দম্পতি নিজেদের অভিযোগনামায় জানিয়েছেন, মোরগটির নাম মাগডা। সকাল আটটা থেকে ডাকা শুরু করে সেটি। কোনো কোনো দিন ভোর চারটায়ও উঠে পড়ে সেটি। ওঠা মাত্রই শুরু হয় ডাক। আর রাত না হওয়া পর্যন্ত চলতে থাকে সেই ডাক। দিনে গড়ে শ’-দুয়েক বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে মোরগটি। মোরগের ডাকে কান ঝালপালা তাদের।

মোরগের অত্যাচারে ইতোমধ্যেই এক প্রতিবেশী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তারা। জার্মান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রিডরিক-উইলহেম বলেন, ‘আমরা বাগানটি ব্যবহার করতে পারি না। কোনো জানালাও খুলতে পারি না। মোরগটি দিনে গড়ে শ’-দুয়েক বার তীক্ষ্ণ স্বরে ডেকে ওঠে’।

অন্যদিকে মোরগটির মালিক মিখায়েল জানিয়েছেন, মোরগটিকে অন্যত্র সরানোর উপায় নেই তার। ২০১৮ সালে ৫টি মুরগি কেনেন তিনি। আর সেই মুরগিগুলোর জন্যই একটি মোরগ দরকার তার। সেই কারণেই মোরগটাকে পুষছেন তিনি।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language