ঢালিউড

অনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর’ বলে আখ্যাপরীমনির

ঢাকা, ১৫ জুলাই – পবিত্র ঈদুল আজহায় দেশের মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্য ডে’, রাজ-মিম-ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ ও রোশান-পূজা অভিনীত ‘সাইকো’। তিনটি ছবির প্রচারণা টিমই দর্শক টানতে নানা ধরনের প্রচারণায় মেতে উঠেছেন। এর মধ্যে কেউ কেউ নেতিবাচক প্রচারণাও চালাচ্ছেন।

পরীমনির স্বামী রাজ অভিনীত ‘পরাণ’ নিয়ে এমন নেতিবাচক প্রচারণায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরী। অনন্তর দেওয়া সেই স্ট্যাটাসের স্ক্রিনশট নিজের টাইম লাইনে প্রকাশ করে অনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর বলে আখ্যাও দিয়েছেন। ’

পরীমনি লেখেন, ‘লেইম! আপনার থেকে এরকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাইহোক আমি রাজকে নিয়ে ‘দিন : দ্য ডে’ দেখবো নিশ্চয়ই। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া। ’

ঈদুল আজহায় সারাদেশে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার নির্মিত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত পূজা চেরি ও রোশানে ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানে ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহে।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ১৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language