মধ্যপ্রাচ্য

ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের তেল বিক্রি বেড়েছে

তেহরান, ১১ জুন – ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও তেলের বিক্রি বেড়েছে ইরানের। ইরান এখন প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং ঘনীভূত গ্যাস রপ্তানি করছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় সংস্থা সংবাদ সংস্থা আইআরএনএ’র বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বলছে, চীন রাশিয়া থেকে আরও তেল কিনলেও তারা গ্রাহকদের হারাবে না।
ইরান সামগ্রিকভাবে ২১ মে শেষ হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেশি অপরিশোধিত তেল, অমৌলিক তেল, প্রাকৃতিক গ্যাস এবং ঘনীভূত গ্যাস বিক্রি করেছে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাইসি প্রশাসন বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি বলে জানিয়েছে কর্মকর্তারা।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/১১ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language