অন্যান্য

নিজের রাজ্যে ১৪তম জিতে ২২’এ গেলেন নাদাল

ফ্রেঞ্চ ওপেন যেন আসলেই রাফায়েল নাদালের রাজত্ব। ক্লে কোর্টের অবিসংবাদিত রাজা তিনি। গতবার ফাইনালে সেই রাজত্ব হারালেও এবার আর তেমন কিছু হতে দেননি লাল দুর্গের সম্রাট খ্যাত এই স্প্যানিশ তারকা।

রোলা গাঁরোয় শিরোপা নির্ধারণী ফাইনালে সরাসরি সেটে জিতে নিজের ১৪তম ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল। সাথে সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্লামের তালিকাটাও নিয়ে গেলেন আরেকটু ওপরে। নাদালের গ্র্যান্ডস্লাম এখন ২২টি।

লাল মাটির কোর্টের ফাইনালে প্রতিপক্ষ ক্যাস্পার রুডকে দাঁড়াতেই দেননি নাদাল। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জেতেন রাফা। তৃতীয় সেটে এসে যেন আরও বিধ্বংসী তিনি। দাড়াতেই দলেন না প্রতিপক্ষকে। ৬-০ ব্যবধানে জিতে শিরোপার আনন্দে ফ্রেঞ্চ ওপেনের ১৪তম শিরোপাটি নিজের করে নেন নাদাল।

এদিকে আগেই ২১টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে রেকর্ড গড়েছিলেন নাদাল। এবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে সেটিকে সবার কাছ থেকে আরেকটু ধরাছোয়ার বাইরে নিয়ে গেলেন এই স্প্যানিয়ার্ড।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৬ জুন


Back to top button
🌐 Read in Your Language