ইউরোপ

যুদ্ধের শেষ টানতে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

 

 

কিয়েভ, ২৪ মে – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে তিনি ইচ্ছুক। গতকাল সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেওয়া ভাষণে জেলেনস্কি এ কথা বলেছেন।

ভলোদিমির জেলেনস্কি আরো বলেন, পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা, যুদ্ধের অবসান কীভাবে করা যায়, সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করা যায়।

জেলেনস্কি আরো বলেন, রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

তাই আমরা যদি ব্যক্তিগতভাবে তাকে (পুতিন) ছাড়া এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
তবে জেলেনস্কি বলেছেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গেই একমাত্র যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হতে পারে। অন্য কোনো বিষয়ে দেশটির অন্য কারো সঙ্গে বৈঠকের কোনো ভিত্তি নেই।

ভ্লাদিমির পুতিনের নির্দেশে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ সামরিক বাহিনী। ইতোমধ্যেই তিন মাস পূর্ণ হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দফায় দফায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়ে। কিন্তু যুদ্ধ এখন পর্যন্ত চলছেই।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৪ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language