নাটক

শবনম ফারিয়া ভক্তদের জন্য দুঃসংবাদ

ঢাকা, ২৮ এপ্রিল – ঈদ অনুষ্ঠানমালার বড় একটা অংশজুড়ে থাকে অভিনেত্রী শবনম ফারিয়ার নাটক। তবে এবারের ঈদ তার ভক্তদের জন্য দুঃসংবাদ থাকছে। এবার ঈদ আয়োজনে নতুন কোনও নাটকে দেখা যাবে না তাকে।

বিষয়টি নিয়ে এই তারকা বলেন, ‌‘গত একমাস আমি পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। চলতি মাসের মাঝামাঝিতে শেষ হয়েছে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পড়ার চাপে একদমই শুটিং করিনি। এরপর শুরু হলো রোজা। পরীক্ষার চাপের পর রোজা রেখে কাজ করা একেবারেই সম্ভব হয়নি। তাই নতুন কোনও নাটকে আমাকে ঈদে দেখা যাবে না।’

শবনম ফারিয়া ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) শিক্ষার্থী। সাংবাদিকতা বিষয়ে নতুন করে আরেকটি স্নাতকোত্তর করছেন। জানালেন, এবারের ঈদটা পরিবারের সঙ্গে কাটাবেন। সময় দেবেন বন্ধু-বান্ধবীদের। আর কাজে ফিরবেন আরও একমাস পর। ফলে কোরবানির ঈদের নতুন নাটকের দেখা যাবে ‘দেবী’খ্যাত এই অভিনেত্রীকে।

এম এস, ২৮ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language