ঢালিউড

ঈদের দিন থেকে ফ্রি’তে দেখা যাবে ‘মৃধা বনাম মৃধা’

ঢাকা, ২৫ এপ্রিল – বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পারিবারিক গল্প নিয়ে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’ দেশের সিনেমাহলে মুক্তি পেয়েছিল গেল বছরের ডিসেম্বরে। তারিক আনাম খান, সিয়াম আহমেদ ও নোভা ফিররোজ অভিনীত এ ছবি মুক্তির পর কাঁদিয়েছিল সিনেমা হলের দর্শকদের। ছবিটি দেখে অনেকেই বলেছিলেন, গত বছরের অন্যতম শ্রেষ্ঠ ছবি ‘মৃধা বনাম মৃধা’!

নতুন খবর, ‘মৃধা বনাম মৃধা’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। ঈদুল ফিতরের দিন থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি অ্যাপ’-এ ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক। সম্পূর্ণ ফ্রি’তে যে কোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে এবং অ্যান্ড্রয়েড টিভির মাধ্যমে ‘মৃধা বনাম মৃধা’ দেখা যাবে বলে নিশ্চিত করেছে টফি কর্তৃপক্ষ।

টফি-এর ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ বলেন, এই ঈদে আমাদের প্রথম অরিজিনাল ছবি ‘মৃধা বনা মৃধা’ টফি-তে মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, সামাজিক প্রাসঙ্গিকতার জন্য সকল বয়সী দর্শক ‘মৃধা বনাম মৃধা’ পছন্দ করবেন।

রনি ভৌমিকের পরিচালনায় ‘মৃধা বনাম মৃধা’-তে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেন সানজিদা প্রীতি।

এম এস, ২৫ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language