অস্কার মঞ্চে থাপ্পড় মেরে পার্টিতে মজেছেন উইল স্মিথ (ভিডিও)

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার আসরে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মারেন হলিউডের দাপুটে অভিনেতা উইল স্মিথ। এ নিয়ে বিশ্বের গোটা শোবিজ অঙ্গনে চলছে আলোচনা। অস্কার আসর থেকে বেরিয়ে আসার পর পার্টিতে মজেছেন উইল স্মিথ।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবার অস্কার পুরস্কার পেলেন উইল স্মিথ। কিন্তু এ আসরে তার স্ত্রী জাডা পিঙ্কেটের চুল নিয়ে রসিকতা করেন সঞ্চালক। তারপর মঞ্চে উঠে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারেন তিনি। সেখান থেকে বেরিয়ে আসার কয়েক ঘণ্টা পর স্ত্রী-সন্তান ও শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে পার্টিতে মন দেন এই তারকা।
তার এ পার্টিতে উপস্থিত ছিলেন—টেনিস তারকা সেরেনা, ভেনাস উইলিয়ামস, অভিনেত্রী কিম কার্দাশিয়ান, মডেল কেন্ডাল জেনার, অভিনেত্রী ডাকোটা জনসন, ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া, নাতালিয়া পোর্টম্যান প্রমুখ।
এদিকে উইল স্মিথের পার্টির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, বাহারি আলোর ঝলকানি। অনেক অতিথি উপস্থিত রয়েছেন সেখানে। স্মিথের হাতে অস্কারের ক্রেস্ট। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান, এক হাতে ক্রেস্ট ধরে গানের সঙ্গে চুটিয়ে নাচছেন উইল স্মিথ। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
স্মিথ পার্টিতে মজে থাকলেও অনেক নেটিজেনের ধারণা, এ বিষয়ে মামলা করবেন ক্রিস রক। বিষয়টি নিয়ে পশ্চিমা গণমাধ্যমের পক্ষ থেকে ক্রিস রকের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু তিনি মামলা করবেন না বলে জানিয়েছেন।
#WillSmith parties at #VanityFair #JustforVariety pic.twitter.com/8xQgIk5d3z
— Marc Malkin (@marcmalkin) March 28, 2022
এন এইচ, ২৮ মার্চ









