অন্যান্য

ইরানকে ৬-২ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

জাকার্তা, ১৬ মার্চ – এএইচএফ কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে চার ম্যাচের তিনটিতে মাঠে নেমে তিনটিতেই জিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

মঙ্গলবার তৃতীয় ম্যাচে ইরানের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৬-২ ব্যবধানে জয় পেয়েছে গোবিনাথানের শিষ্যরা। বাংলাদেশের জয়ে তিনটি গোল করেছেন আশরাফুল ইসলাম।

এদিন ৪ মিনিটের মাথায় গোল হজম করে বসে বাংলাদেশ। এ সময় মোহাম্মাদালি সালেহিপুর ফিল্ড গোল করে এগিয়ে নেন ইরানকে। তবে ৯ মিনিটের মাথায় বাংলাদেশের আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান। ২৯ মিনিটের মাথায় আবারও পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল পেলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ৩৪ মিনিটে খোরশেদুর রহমান, ৩৬ মিনিটে মিলন হোসেন ও ৩৯ মিনিটে আশরাফুল তৃতীয় গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-১ ব্যবধানে। ৪১ মিনিটে ইরানের নাভিদ তাহেরিরাদ গোল করে ব্যবধান কমান। ৫৩ মিনিটে বাংলাদেশের রোমান সরকারের গোল পেলে ৬-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।

এএইচএফ কাপ-২০২২ এর প্রথম ম্যাচে শুক্রবার স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারায় বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। আর মঙ্গলবার ইরানকে হারায় ৬-২ গোলে।

গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে। তিন ম্যাচের তিনটিই জিতে ইতোমধ্যে ওমানও সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচে যারা জিতবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

এএইচএফ কাপের গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা অক্ষুন্ন রাখার লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়া গিয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৬ মার্চ


Back to top button
🌐 Read in Your Language