বলিউড

অর্ণব গোস্বামীর গ্রেফতারে কঙ্গনার নিশানায় মহারাষ্ট্র সরকার

মুম্বাই, ০৪ নভেম্বর – রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীর গ্রেফতারির ঘটনায় মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ভিডিও বার্তায় উদ্ধব ঠাকরের প্রশাসনের কড়া সমালোচনা করেছেন কঙ্গনা। ভিডিও প্রকাশ করে কঙ্গনার তোপ, ‘‘গায়ের জোরে আর কতজনের মুখ বন্ধ করে রাখবেন? কতজনকে জেলে পুরবেন?’’।

রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। অর্ণবের অভিযোগ তাঁকে হেনস্থা করেছে পুলিশ। তাঁর পরিবারের লোকের সঙ্গেও পুলিশ অভব্য আচরণ করেছে বলে অভিযোগ।

আরও পড়ুন : রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে আটক করল পুলিশ

জানা গিয়েছে, ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে অর্ণব গোস্বামীকে। মুম্বই ও রায়গড় পুলিশের যৌথ বাহিনী অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে।

এদিকে, অর্ণব গোস্বামী গ্রেফতারের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিনেত্রী।

পরে টুইটে একটি ভিডিও প্রকাশ করে তোপ দেগেছেন তিনি। যেভাবে এদিন মহারাষ্ট্র পুলিশ প্রশাসন অর্ণবকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে সেই ঘটনার কড়া নিন্দা করেছেন অভিনেত্রী। এমনকী মহারাষ্ট্র পুলিশকে ‘পাপ্পু সেনা’ বলেও কটাক্ষ করেছেন কঙ্গনা।

সুত্র : কলকাতা ২৪x৭
এন এ/ ০৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language