সনাতন

আজ শিবরাত্রি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শিবরাত্রিব্রত আজ মঙ্গলবার। এদিন পুণ্যলাভের আশায় হিন্দুরা মন্দিরে মন্দিরে শিবপূজার আয়োজন করে। উৎসবটি শিব চতুর্দশী হিসেবেও পরিচিত।

এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে আছে শিবপূজা, যজ্ঞানুষ্ঠান, শিবের প্রীতর্থে পানি ও দুধ দান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিবরাত্রি বা মহাশিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে।

আরও পড়ুন ::

শিবরাত্রি উদযাপন উপলক্ষে রাজধানীর তাঁতীবাজার শিবমন্দির, শ্যামবাজার শিবমন্দির, রমনা কালীমন্দির, বনগ্রাম রোডের রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, ঠাঁটারী বাজার শিবমন্দির, বিহারী লাল জিও ঠাকুর মন্দির এবং সূত্রাপুরের দয়াগঞ্জ শিবমন্দিরসহ বিভিন্ন মন্দিরে থাকবে বিশেষ আয়োজন।

এম এস, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language