টলিউড

অন্তর্জালে ঝড় তুলেছেন নুসরাত

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি – টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের ব্যক্তিজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। বিভিন্ন কারণে সারা বছর জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এবার বিকিনি পরে সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। সেখানে দেখা যায়, সৈকতে বসে, কখনোও বা দাঁড়িয়ে রোদ পোহাচ্ছেন নুসরাত। তার পরনে হলুদ রঙের বিকিনি। ওপরে পরেছেন নেটের ফুল হাতা জ্যাকেট। চোখে সাদা রঙের ফ্রেমের চশমা; ঠোঁটে লাল লিপস্টিক।

ছবিগুলো পোস্ট করার পরই সেগুলো নেটিজেনদের নজর কেড়েছে। তার ছবিগুলো দেখতে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন। ভালোবাসার অসংখ্য মন্তব্যে ভরে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিগুলো সম্প্রতি তোলা নয়। চলতি বছরের শুরুতেই অবকাশ যাপনের জন্য গোয়াতে গিয়েছিলেন তারকা দম্পতি যশ-নুসরাত। সে সময়ই বিকিনি পরে ছবিগুলো তুলেছিলেন যশপত্নী।

সূত্র : আরটিভি
এম এস, ২৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language