বলিউড

১০ কোটি দিয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন সালমানের বোন

মুম্বাই, ২০ ফেব্রুয়ারি – বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেতা সালমান খানের বোন অর্পিতা শর্মা। মুম্বাইয়ের পশ্চিম খারের অভিজাত এলাকায় সৎগুরু ডেভেলপার্সের একটি ভবনের ১৩তলায় অবস্থিত ব্যয়বহুল এই ফ্ল্যাট।

এক প্রতিবেদনে জানিয়েছে, অর্পিতার নতুন এ ফ্ল্যাটের আয়তন ১৭৫০ স্কয়ার ফুট। পাশাপাশি ৪টি গাড়ি পার্কিংয়ের সুবিধা পাবেন তিনি। ফ্ল্যাট ক্রয়ে মোট খরচ হয়েছে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৪৬ টাকা)। গত ৪ ফেব্রুয়ারি ফ্ল্যাটটি রেজিস্ট্রি করেন অর্পিতা।

২০১৪ সালে অভিনেতা আয়ুষ শর্মাকে বিয়ে করেন অর্পিতা। এ দম্পতির আহিল ও আয়াত নামে এক ছেলে-কন্যা সন্তান রয়েছে। তাদের বিয়ের সময়ে বোন অর্পিতাকে ১৬ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন সালমান খান।

এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language