ঢালিউড

করোনামুক্ত বরেণ্য অভিনেতা সোহেল রানা

ঢাকা, ১৪ জানুয়ারি – করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) হাসপাতাল থেকে বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে মাশরুর পারভেজ।

তিনি বলেন, আব্বু করোনামুক্ত হয়েছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থা বেশ ভালো। শুক্রবার তাকে বাসায় নিয়ে যাব। তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।

মাশরুর পারভেজ আরও বলেন, বাসায় নেওয়া হলেও আব্বুকে ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হবে। ৩ থেকে ৪ সপ্তাহ পর আবারও হাসপাতালে নিয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করাতে হবে। সবাই আব্বুর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ২৯ ডিসেম্বর সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল বরেণ্য এই অভিনেতাকে।

এম এস, ১৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language