ফ্যাশন

স্লিম দেখাতে যেসব পোশাক পরা উচিৎ নয়..

প্রত্যেক নারীই চান স্লিম ও ট্রিম থাকতে। বয়স বাড়লেও শরীরের গড়ন নিয়ে কোনও কমপ্রোমাইজ নয়।  নিয়মিত শরীরচর্চা, ডায়েটিং থাকে রোজকার রুটিনে। কিন্তু অনেকসময় এসবেও কাজের কাজ কিছু হয় না। পছন্দের পোশাক পরলে কেমন একটা বেঢপ দেখায়। শরীরের গড়ন পোশাকের উপর নির্ভর করে, তাই এমন পোশাক বেছে নিতে হবে যাতে আপনাকে দেখাবে স্লিম ও ফিট। তাই এড়িয়ে চলুন এই পোশাকগুলি –

১. নেটের ট্রান্সপারেন্ট পোশাক এখন খুবই ফ্যাশনেবল। কিন্তু অন্যদের দেখাদেখি এই স্টাইল নকল না করাই ভালো। এই ধরনের পোশাকে শরীরের মেদ বেশি দেখা যায়। খুবই বাজে দেখায়। যদি নেটের পোশাক পরতেই হয়, শরীরের মেদ ঢাকতে পোশাকে লাইনিং ব্যবহার করতে পারেন।

২. স্লিম চেহারা পেতে পোশাকের দিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ঢিলা ও ওভার সাইজ়ড পোশাক এখন ফ্যাশনে। তা স্লিমও দেখায়। লুজ টপ পরলে তার সঙ্গে পরে ফেলুন ঢিলেঢালা প্যান্ট। স্লিম ফিটেড প্যান্ট বা অ্যাঙ্কেললেন্থ প্যান্ট একেবারেই লুজ টপের সঙ্গে মানায় না।

আরও পড়ুন ::

৩. পোশাকে বড় প্রিন্ট এখন ফ্যাশন চলতি। সুন্দরও দেখায়। কিন্তু অত্যাধিক বড় প্রিন্ট মাটি করে দিতে পারে আপনার সাজ। তাই পোশাকের প্রিন্ট বেছে নিন বুঝেশুনে। প্রিন্টেড টপের সঙ্গে একরঙা প্যান্ট পরুন। তা বলে আগাগোড়া প্রিন্ট পোশাকে মানাবে না।

৪. স্ট্রেচ জার্সি ফ্যাব্রিক খুলতে পরতে অসুবিধা। এই পোশাকে ধরা পড়ে শরীরের ভারী গড়ন। তাই এই পোশাক এড়িয়ে চলুন।

৫. এমন কোনও ড্রেস পরবেন না, যা আপনার শরীরের অতিরিক্ত মেদ স্পষ্ট করে তোলে। প্রয়োজনে ড্রেস বেছে নিন একটু ঢিলেঢালা। বিশেষ করে পেট, হাত এইসমস্ত জায়গায় পোশাক যেন চেপে না বসে থাকে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language