বলিউড

আরিয়ানের জন্য বড় সমস্যায় শাহরুখ-সালমান!

 

 

মুম্বাই, ২৫ ডিসেম্বর – মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ছেলে গ্রেপ্তার হওয়ার পর সব শুটিং বাতিল করেছিলেন বলিউড বাদশা। আরিয়ানকে বাঁচাতে নানান দিক ছুটেছেন তিনি। মাস খানেক পর মুক্ত হয়ে বাড়ি ফিরে আরিয়ান। এই চক্করে প্রায় ২ মাসের লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ। এরপর বিজ্ঞাপনের কাজ শুরু করলেও এখনও পৌঁছাননি ছবির সেটে।

নতুন বছরের শুরুতে সালমান খানের ‘টাইগার ৩’র কাজ শুরু করার কথা ছিল শাহরুখের। তবে শাহরুখ খানের টিমের সঙ্গে যুক্ত এক সূত্রের মতে, শাহরুখ-সালমান একসঙ্গে কাজ করলেও তা এখন নয়। বরং তার আগে ‘পাঠান’র শুটিং শুরু করবেন বলিউড বাদশা। আপাতত ছেলেকে ছেড়ে যাবেন না তিনি। আরিয়ানের সুরক্ষাই এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শাহরুখের এক ঘনিষ্ঠজন বলেছেন, শাহরুখ কাজ শুরু করেছে। কারণ তিনি চান না তার জন্য প্রযোজকদের কোনো রকম ক্ষতি হোক। কিন্তু তিনি আরিয়ানের কাছাকাছি থাকতে চান। তাকে ছাড়া শাহরুখ শহরের বাইরে যাবেন না।

সূত্র জানিয়েছে, আপাতত ‘পাঠান’র কাজই আগে শুরু করবেন শাহরুখ। তারপর ফেব্রুয়ারিতে সালমানের ‘টাইগার ৩’র শুটিং করবেন। সে পর্যন্ত ভাইজানকে অপেক্ষা করতে হবে। একইসাথে স্থগিত রাখা আছে কিং খানের হোম প্রোডাকশনের সিনেমা ‘আটলি’র শুটিং। অবশ্য মাঝে কয়েক সপ্তাহ শাহরুখের বডি ডবল দিয়ে শুটিং চালানো হয়েছিল।

প্রসঙ্গত, বন্ধুর বিপদে ছায়ার মতো সঙ্গে ছিলেন সালমান। আরিয়ান খানকে মুক্ত করতে তিনিও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত শাহরুখের পাশে ছিলেন ভাইজান।

এম ইউ/২৫ ডিসেম্বর ২০২১

Back to top button
🌐 Read in Your Language