জাতীয়

করোনায় মৃত্যু নেই সাত বিভাগে, শনাক্ত ৩৪২

ঢাকা, ২৪ ডিসেম্বর – টানা এক মাসের বেশি সময় ধরে করোনা রোগী শনাক্ত হার দুই শতাংশের কম থাকলেও গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে।

এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪২ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দুই দশমিক শূন্য দুই শতাংশ।

একই সময়ে করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৫ জনে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৪ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language