শিক্ষা

সেশনজট কমাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

বরিশাল, ০৮ ডিসেম্বর – শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের গতিশীলতা রক্ষা এবং সেশনজট নিরসন করতে ২০২১-২২ শিক্ষাব‌র্ষের পূর্ব নির্ধা‌রিত শীতকা‌লীন ছু‌টি বা‌তিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ ।

বুধবার দুপু‌রে উপাচার্য ড. ছা‌দেকুল আরে‌ফিনের সভাপ‌তি‌ত্বে ভার্চুয়া‌লি একা‌ডে‌মিক কাউ‌ন্সি‌লের ৩৭ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কো‌ভিড প‌রি‌স্থি‌তির কার‌ণে ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একাডে‌মিক কার্যক্রমের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছি‌লে ‌তা পু‌ষি‌য়ে নি‌তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ববি’র জনসং‌যোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ রু‌মি।

সূত্র: সমকাল
এম ইউ/০৮ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language