টাঙ্গাইল

টাঙ্গাইলে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল, ২৯ অক্টোবর- টাঙ্গাইলে একটি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃস্পতিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাওদ হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- আব্দুল কাদের, মোঃ চাঁন খাঁ, আবুল, রুপচাঁন, ওয়াজেদ ও সহিদ। এদের সকলের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামে। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে বাল্য বিবাহের ফলে স্কুলছাত্রীর মৃত্যু

রাষ্ট্রপক্ষের আইনজীবি এস আকবর খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বরে রশিদপুর গ্রামের মোগল খাঁ এর ছেলে বাহাদুর খাঁকে রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একটি ছনের ঘরে আসামিরা ছাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হত্যাকাণ্ডের শিকার বাহাদুর খাঁর ভাই আব্দুল কদ্দুস খাঁ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

সূত্র: বিডি-প্রতিদিন
এম এন / ২৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language