রসনা বিলাস

মাইক্রোওয়েভে তৈরি করুন মুখরোচক সবজি

কয়েক ধরনের সবজি দিয়ে তৈরি করা এই তরকারি একেবারেই দেশি একটি খাবার। এতে ব্যবহার করা হয় সহজলভ্য সবজি আর বিভিন্ন মশলা। কিন্তু সবজি রান্নার সময় এবং ঝামেলা কমিয়ে আনে মাইক্রোওয়েভ। ভাত বা পরোটা দিয়ে খাবার তেমন কিছু নেই, দ্রুত রান্না করতে হবে- এমন পরিস্থিতিতে মাত্র ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে এই সবজি। চলুন দেখে নিই রেসিপিটি।

উপকরণ:
মশলা বাটা তৈরি করার জন্য

১। ২ টেবিল চামচ নারিকেল কোরানো
২। আধা টেবিল চামচ কাঁচামরিচ কুচি
৩। ১ চা চামচ আদা কুচি
৪। ১ টেবিল চামচ রসুন কুচি
৫। ২ টেবিল চামচ পানি

বাকি উপকরণ
১।  ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
২। সিকি চা চামচ হলুদ গুঁড়ো
৩। ২ চা চামচ জিরা-ধনিয়া গুঁড়ো
৪। ২ চা চামচ মরিচ গুঁড়ো
৫। আধা চা চামচ গরম মশলা গুঁড়ো
৬। ২ টেবিল চামচ তেল
৭। আধা কাপ পিয়াজ মিহি কুচি
৮। আধা কাপ বেগুন ছোট কিউব করে কাটা
৯। আধা কাপ আলু ছোট কিউব করে কাটা
১০। আধা কাপ মটরশুঁটি
১১। লবণ স্বাদমতো

প্রণালী:
১। মশলার সব উপকরণ এক করে বেটে নিন বা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিন। এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে নিন চামচ দিয়ে। একটি ওভেনপ্রুফ বাটিতে নিন এই মিশ্রণ।

২। বাটির ওপরে একটি ওভেনপ্রুফ ঢাকনা দিয়ে দিন। এরপর মাইক্রোওয়েভে হাই হিটে ১০ মিনিট গরম করুন। এর মাঝে দুই বার বের করে নেড়েচেড়ে দিন, এতে সব সবজি সমানভাবে সেদ্ধ হবে।

১০ মিনিট পর বের করে নিন। ওপরে ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন গরম গরম।
সুত্র: Tarla Dalal

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language