অপরাধ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১১৮

ঢাকা, ০২ নভেম্বর – রাজধানী ঢাকার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ১১৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ৮৮৪ গ্রাম ৪৩৩ পুরিয়া হেরোইন, ১ ক্যান বিয়ার, ১ বোতল বিদেশি মদ, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা, ৬২ বোতল ফেনসিডিল ও ২১ কেজি ৫৫৫ গ্রাম ৪৬৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৭টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ নভেম্বর ২০২১









