রসনা বিলাস

রান্নার আগে মাছ, মাংস ম্যারিনেট করেন? তবে কয়েকটি কথা মনে রাখুন

মাছ বা মাংস রাঁধার আগে ভালোভাবে ম্যারিনেট করলে স্বাদ হয় দুর্দান্ত। তবে ম্যারিনেশন করতে গেলে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। যেমন তন্দুরির জন্য যে ধরনের ম্যারিনেশনের প্রয়োজন, কষা গরুর মাংস রান্নার ক্ষেত্রে তা ভিন্ন হয়। আর এ ক্ষেত্রে হেরফের করলে স্বাদের তারতম্য ঘটে।

তাই জেনে নিন ঠিকভাবে ম্যারিনেট করার কিছু নিয়মকানুন।

১. ধরা যাক আপনি বাড়িতে বারবিকিউ বা তন্দুরি চিকেন রান্না করবেন। তার জন্য কিন্তু প্রয়োজন একদম শুকনো ম্যারিনেশনের। ভুলেও ম্যারিনেট করার সময়ে কোনও জলীয় পদার্থ ব্যবহার করবেন না।

২. ফ্রিজ থেকে বার করেই মাছ বা মাংস ম্যারিনেট করলে তা কিন্তু ভালো হবে না। ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এসব মাছ অথবা মাংস স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপর ম্যারিনেট করুন। ম্যারিনেট করার আগে খেয়াল রাখবেন মাছ বা মাংসে যেন অতিরিক্ত পানি না থাকে। ভালোভাবে পানি ঝরিয়ে তারপর ম্যারিনেট করুন।

৪. অনেকে ম্যারিনেট করার সময়ে হাতের বদলে চামচ ব্যবহার করেন, এতে কিন্তু ভালো ম্যারিনেশন হয় না। কারণ চামচ দিয়ে ম্যারিনেট করলে মশলাগুলি সমানভাবে মাখানো যায় না।

৫. মাংস ম্যারিনেট করার সময়ে মাংসের গায়ে একটু ছুরি দিয়ে চিরে নিন। এতে ম্যারিনেশনের মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকবে।

৬. ম্যারিনেট করার সময়ে বেশি নুন দেবেন না, এতে মাংস থেকে পানি বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language