রসনা বিলাস

বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন কাবাব ইন পিঠা (ভিডিও সংযুক্ত)

“কাবাব” খাবারটি ছোট বড় সবাই খেতে পছন্দ করেন। সাধারণত রুটি বা পরোটা দিয়ে কাবাব খাওয়া হয়। কিছুটা শর্মার মতো করে খেতে পারেন কাবাব রুটি। রুটি এবং কাবাবের সমন্বয়ে এই খাবারটি দিয়ে সেরে ফেলতে পারেন  অতিথি আপ্যায়নও। আসুন তাহলে জেনে নেওয়া যাক কাবাব রুটির রেসিপিটি।

উপকরণ:
১। ২৫০ গ্রাম গরু বা খাসি বা ভেড়ার কিমা
২। ৪টি রুটি (নান রুটি)
৩। ১ টেবিল চামচ আদা রসুনের পেস্ট
৪। ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো
৫। ১/২ গরম মশলা গুঁড়ো
৬। ১/২ চা চামচ জিরা গুঁড়ো
৭। লবণ
৮। ১ কাঁচা মরিচ
৯। তেল
১০। লেটুস পাতা
১১। ১টি ছোট পেঁয়াজ
১২। ১/২ মাঝারি আকৃতির গাজর কুচি

প্রণালী:
১। একটি পাত্রে মাংসের কিমা, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ একসাথে মিশিয়ে নিন।

২। এরসাথে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং লেবুর রস মেশান।

৩। মিশ্রণটি মিহি করার জন্য ব্লেন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে ব্লেন্ড করে নিন।

৪। প্যানে তেল গরম করতে দিন। মিশ্রণটি থেকে পছন্দমত কাবাবের আকৃতি করে নিন।

৫। এই কাবাবগুলো তেলে দিয়ে দিন। বাদামী রং হয়ে এলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

৬। এবার রুটি মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নিন। একটি রুটির মাঝে লেটুস পাতা, পেঁয়াজ রিং এবং কাবাব ভিতরে দিন।

৭। মেয়নিজ বা সস দিয়ে পরিবেশন করুন কাবাব ইন পিঠা। পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language